প্রযুক্তির এই যুগে তথ্য ও যোগাযোগের এক অন্যতম মাধ্যম ইন্টারনেট। আর বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য জানার এক অন্যতম মাধ্যম ওয়েব সাইট । মীরগঞ্জহাট মহাবিদ্যালয়ের ওয়েব সাইট খোলার এই যুগোপযোগী সিদ্ধান্তকে আমি শুভেচ্ছা জানাই । প্রযুক্তি বিশ্বকে হাতের মুঠোয় এবং প্রয়োজনের দোর গোড়ায় পৌছে দিয়েছে যার ফসল আজকের এই ডিজিটাল বাংলাদেশ ।
মীরগঞ্জহাট মহাবিদ্যালয়কে আজ বিশ্বের মানুষ দেখতে পারবে ভেবে নিজে থুব আনন্দিত ও গর্বিত বোধ করছি। ১৯৯৪ ইং সাল হতে আজাবধি অসংখ্য শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে পাশ করে দেশের তথা বিশ্বের বিভিন্ন স্থানে কর্মরত ও গুরুত্বপুর্ন দ্বায়িত্বে নিয়োজিত আছে । আমি প্রতিষ্ঠানের সকল শিক্ষক ,কর্মচারী ,অবিভাবক ,গভর্নীং বডির সকল সদস্য, ,কলেজের জমিদাতা ,এলাকবাসি ,ইউনিয়ন ,উপজেলা ,জেলা ,বিভাগ ,শিক্ষা অধিদপ্তর ও শিক্ষাবোর্ডের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, দিকনির্দেশক ,গুনগ্রাহী ও শুভাকাংখীগনকে আন্তরিক অভিন্দন জানাই। আমি মীরগঞ্জহাট মহাবিদ্যালয়ের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করছি।
...