বাংলাদেশের পিছিয়ে পরা উত্তর জনপদের নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের মীরগঞ্জ হাটের পাশেই ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত মীরগঞ্জহাট মহাবিদ্যালয়ের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা । তথ্য-প্রযুক্তির এই চরম বিকাশের যুগে এই জনপদের তারুন্যদ্বীপ্ত সম্ভাবনাময় পিছিয়ে পরা শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় পাঠদানের মধ্য দিয়ে তারা তাদের কল্পনা ও বাস্তবতার সম্মিলন ঘটিয়ে একদিন আপন যোগ্যতা বলে স্বদেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের স্থান করে নিবে । এই আমার প্রচেষ্টা ও প্রত্যাশা । মহাবিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের যত্ন ও আন্তরিক পাঠদানের অর্জন , সফল ও সন্তোষজনক ফলাফল , দিনাজপুর বোর্ড তথা সারা দেশে বেশ সুনাম কুড়িয়েছে ।
আমার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম , প্রতিষ্ঠান পরিচিতি , নোটিশ, ও বিভিন্ন ধরনের তথ্য প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েব সাইটে সকলের জন্য উম্মুক্ত করায় আমি নিজেকে ভীষন আনন্দিত ও গর্বিত বোধ করছি। মহাবিদ্যালয়টিতে এইচএসসি সাধারন শাখা , বিএম শাখা ও ডিগ্রি চালু আছে। এছাড়া অনার্স পর্যায়ে উন্নিত করার পাশাপাশি মডেল প্রতিষ্ঠানে পরিনত করার প্রচেষ্টা অব্যাহত আছে । আমি আশা করি , এই প্রচেষ্টাগুলি বর্তমান যুগের চাহিদা পুরন করে বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশ বিদেশের তথ্যপ্রার্থীদের মধ্যে যোগাযোগ স্থাপনে সহায়তা করবে ।
পরিশেষে এলকাবাসী ,জমিদাতা,সকল শিক্ষার্থী ,অভিভাবক ,শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা-কর্মচারী ,পরিচালনা পর্ষদ,মাউশির রংপুর আঞ্চলিক পরিচালক মহোদয় ,শিক্ষা অধিদপ্তর ,দিনাজপুর বোর্ড সহ সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের উত্তোরত্তর সাফল্য কামনা করছি।
...